News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক নিয়ে খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজ ছাত্র
Image

বাইক নিয়ে খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজ ছাত্র

সোনামুড়া, ১১ ফেব্রুয়ারি : কলেজ যাওয়ার পথে বাইক নিয়ে খাদে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সোনামুড়া কলেজের ছাত্র জাবেদ হোসেন (২১)। মঙ্গলবার চড়িলাম পুরানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবেদ দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ে যান তিনি। তবে আশ্চর্যজনকভাবে তার তেমন কিছু হয়নি। হাত-পায়ে সামান্য আঘাত লেগেছে এবং পোশাক ছিঁড়ে গেছে।

জাবেদ জানান, তিনি বিশালগড় কামথানা এলাকা থেকে তার বাইক নিয়ে সোনামুড়া নজরুল মহাবিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। তিনি সোনামুড়া নজরুল মহাবিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র।

স্থানীয়রা জানান, এক বছর আগে একটি লরি ব্রিজের রেলিং ভেঙে দিয়েছিল। এরপর থেকে সেখানে কোনো রেলিং নেই। যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত রেলিং লাগানোর দাবি জানিয়েছেন।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top