News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উৎপাদিত কালো চাল এবং সুগন্ধি চাল দিল্লির উদ্দেশ্যে রওয়ানা
Image

ত্রিপুরায় উৎপাদিত কালো চাল এবং সুগন্ধি চাল দিল্লির উদ্দেশ্যে রওয়ানা

আগরতলা, ৭ ফেব্রুয়ারী : জৈব পদ্ধতিতে ত্রিপুরায় উৎপাদিত কালিখাসা, হরিনারায়ণ এবং কালো চাল বাজারজাতকরণ করা হয়েছে। যার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। রাজ্যের কৃষকরা দারুণভাবে লাভবান হবেন। আজ বাজারজাতকরণ অনুষ্ঠানে এমনটাই অভিমত প্রকাশ করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেড, নতুন দিল্লি সর্বতোভাবে সহযোগিতায় এগিয়ে আসে। গত মাসেই নয়া দিল্লির এই সংস্থার সঙ্গে রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের চুক্তি হয় । আজ তাদের মাধ্যমেই রাজ্যের কৃষকদের পূর্ব পদ্ধতিতে উৎপাদিত ফসল প্রথম বাজারে যায়। তাঁর বিশ্বাস, এতে রাজ্যের কৃষকরা দারুণভাবে লাভবান হবেন।

এদিন তিনি আরও বলেন, জৈব চাষ: মিশন অর্গানিক ভেলু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওন
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জৈব চাষের ব্যাপক সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রালয় ২০১৫-১৬ সাল থেকে “মিশন অর্গানিক ভেলু চেইন ডেভেলাপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়ন” প্রকল্পটি চালু করেন যা আমাদের রাজ্যে ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে রূপায়িত হয়ে আসছে।
বিষয়

তাঁর কথায়, এবছর থেকে আরও ৬ হাজার ৫০০ হেক্টর এলাকায় জৈব চাষ সম্প্রসারণের এর কাজ চলছে যার জন্য আরও নতুন ১৩টি এফ পি সি গঠণের উদ্দেশে কাজ চলছে । তাছাড়া, ৫ টি সার্ভিস প্রোভাইডার যথা আইকোয়া, শীল বায়োটেক এবং সিমফেড, বায়োসার্ট ইন্টারন্যাশনাল এবং প্রকৃতি অর্গানিক জৈব চাষে কৃষকদের সহায়তার জন্য নিযুক্ত করা হয়েছে।

তাঁর দাবি, বর্তমানে রাজ্যে জৈব পদ্ধতিতে সুগন্ধি ধান, আনারস, গোল মরিচ, আদা, হলুদ, লঙ্কা, মিলেট , কালো চাল ইত্যাদি ফসলগুলির চাষাবাদ হচ্ছে। তাছাড়া, এখন পর্যন্ত জৈব চাষের মাধ্যমে ৩৭ মেঃ টন সুগন্ধি চালু, ১৩ মেঃ টন আদা, ৩১ মে. টন হলুদ , ৩৬২ মে: টন আনারস এবং ২০০০ কেজি বার্ডস আর চিল্লি রাজ্যে ও বহিঃরাজ্যে বিক্রি করা হয়েছে।

শ্রীনাথ বলেন, গত ১৭ জানুয়ারী সুস এগ্রি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানির মাধ্যমে ২০০০ কেজি ধান্না মরিচ গোমতী, দক্ষিণ ও ধালাই জেলার কৃষকের দারা উৎপাদিত ফসল বাজারযাত করা হয়েছে যার মূল্য ১১ লক্ষ টাকা। আজ ১০০০ কেজি কালিখাসা চাল গোমতী জেলা থেকে , ১০০০ কেজি হরিনারায়ণ খোয়াই জেলা থেকে এবং ১০০০ কেজি কালো চাল দক্ষিণ জেলা থেকে বাজারযাত করা হচ্ছে যার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top