News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি
Image

বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি

ধর্মনগর, ৪ ফেব্রুয়ারি : ফের বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে আটক করল বাগবাসা থানার পুলিশ। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়। আসামের পাথারকান্দি থেকে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া নিয়ে যাওয়ার সময়  এএস১০-এ-২০৭৫ গাড়ি থেকে ৫৩ গ্রাম ব্রাউন সুগারসহ দুই পাচারকারীকে আটক করল বাগবাসা থানার পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, গতকাল আনুমানিক রাত্র ১টা নাগাদ আগাম খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক একটি অল্টো গাড়িকে বাগবাসা থানার সামনে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৩ গ্রাম ব্রাউন সুগার। সেই সাথে সৈয়েব আক্তার(২৫) এবং মোশারফ হোসেন (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। উভয়ের বাড়ি ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকায়। পুলিশ এদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top