News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ হওয়ার দুমাস পর স্থানীয় পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ
Image

নিখোঁজ হওয়ার দুমাস পর স্থানীয় পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ

সোনামুড়া, ৪ ফেব্রুয়ারি : বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুমাস পর পুকুর থেকে উদ্ধার হল ৯০ বছর বয়সে এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনা সোনামুড়া থানাধীন পূর্ব দুর্লভ নারায়ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় ২০২৪ এর ডিসেম্বর মাসে মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকার ৯০ বছর বয়সী বৃদ্ধ অমর চাঁদ দেবনাথ তার নিজ বাড়ি থেকে সোনামুড়া থানাধীন পূর্ব দুর্লভ নারায়ণ এলাকায় বড় ছেলে রবীন্দ্র দেবনাথের বাড়িতে আসেন ওই এলাকায় কীর্তন উপলক্ষে। জানা যায় বড় ছেলের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি পার্শ্ববর্তী প্রতিবেশী নিখিল দাসের পুকুরের পাশ দিয়ে। তাই ধারণা করা হচ্ছে হয়তোবা অসাবধানতাবশত কোনক্রমে বৃদ্ধ পুকুরে পড়ে যান।

কিন্তু বাড়ির লোকজন দীর্ঘদিন যাবত এই উক্ত ব্যক্তিকে না খুঁজে পেয়ে ঘটনার তিনদিন পর মেলাঘর থানায় মিসিং ডায়রি করেন। কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার পূর্ব দুর্লভ নারায়নস্থিত নিখিল দাসের পুকুর থেকে ধরার জন্য জাল ছিটতেই মৃতদেহটি প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানা কর্তৃপক্ষকে।

পরবর্তী সময়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top