News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্পোর্টস কাউন্সিল হোস্টেলে ছাত্রীর মৃতদেহ উদ্ধার, তীব্র উত্তেজনা
Image

স্পোর্টস কাউন্সিল হোস্টেলে ছাত্রীর মৃতদেহ উদ্ধার, তীব্র উত্তেজনা

আগরতলা, ২১ জানুয়ারি : বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল হোস্টেলে এক ছাত্রীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় স্পোর্টস স্কুল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কারণ ছাত্রীর পরিবারের সদস্যদের মৃতদেহের কাছে যেতে না দেওয়ায় তারা তুমুল হৈহট্টগোল করেছেন।

পুলিশ জানিয়েছে, আগরতলা স্পোর্টস স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রী আলিসা দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। হোস্টেলের ভেতরে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশের ধারণা গতকাল রাতে ওই ছাত্রী হোস্টেলে নিজ কক্ষে আত্মহত্যা করেছে।

এদিকে, তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবার পরিজন। খবর পেয়ে আজ সকালে হোস্টেলে আসেন ওই ছাত্রীর পরিবারের লোকজন ও তার বন্ধুরা। অভিযোগ তাদের হোস্টেলের ভেতরে যেতে বাঁধা দেওয়া হয়। এতে তারা উত্তেজিত হয়ে হৈহট্টগোল করেছেন।

মৃতার পরিজনদের দাবি, হোস্টেলের সিসিটিভি ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে তদন্তক্রমে পুলিশ ওই মৃত্যুর কারণ বের করুক।

Releated Posts

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top