News Flash

Image

মৃদু ভূমিকম্প মেঘালয়ে, ঝটকা অসমেও

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপেছে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চল। ভূমিকম্পের আংশিক ধাক্কা লেগেছে দক্ষিণ অসমের কাছাড় জেলায়। আজ মঙ্গলবার বেলা ১২টা ৩৪ মিনিট ০২ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৪.১ ধরা পড়েছে। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১২:৩৪:০২টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৫.৩৪° উত্তর অক্ষাংশ এবং ৯১.১৭° পূর্বে। মেঘালয় ছাড়াও দক্ষিণ অসমের কাছাড় জেলা এবং বাংলাদেশের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

Releated Posts

সংঘাত থেকে সম্প্রীতির পথে নতুন অধ্যায় খুলেছে কার্বি শান্তি চুক্তি: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঐতিহাসিক কার্বি শান্তি চুক্তি স্বাক্ষরের দিনটি স্মরণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন,…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মেঘালয়ে ইউরেনিয়াম খনির বিরোধিতায় কনরাড সাংমার অবস্থানের প্রশংসা এনপিপি-র

শিলং, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ে ইউরেনিয়াম খনির বিরোধিতায় রাজ্য সরকারের দৃঢ় অবস্থানের জন্য মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল পিপলস পার্টি…

ByByNews Desk Sep 3, 2026

অসমে আড়াই কোটির বেশি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৫

কাছাড় (অসম), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের দক্ষিণাঞ্চলে ২.৫ কোটি টাকারও বেশি মূল্যের মেথঅ্যামফেটামিন…

ByByNews Desk Sep 3, 2026

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৫

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী। যৌথ অভিযানে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top