News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৌদির মৃত্যুর জেরে গ্রেফতার দেবর, পলাতক জা
Image

বৌদির মৃত্যুর জেরে গ্রেফতার দেবর, পলাতক জা

আগরতলা, ২১ জানুয়ারি: পারিবারিক অশান্তির জেরে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে এক মহিলা। ওই ঘটনায় শ্রীনগর থানার পুলিশ মৃতার দেবরকে গ্রেফতার করেছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১২ ডিসেম্বর পারিবারিক ঝামেলার জেরে চরম পদক্ষেপ নিয়েছিল এক গৃহবধূ। ওই দিন রাতে গৃহবধু মলিনা নম:কে মারধর করেছিল দেবর সজল নম:’ এবং তার স্ত্রী, এমনটাই অভিযোগ উঠেছে। ওই অপমানের জেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যাী পথ বেছে নিয়েছে মলিনা নম:। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে আনন্দনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে মলিনা। মৃত্যুর আগে সে সবাইকে বলে গিয়েছে ওই অপমানের জেরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘটনায় তার দেবর সজল নম:’কে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top