News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাটির নীচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার, তীব্র চাঞ্চল্য
Image

মাটির নীচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার, তীব্র চাঞ্চল্য

কৈলাসহর, ২১ জানুয়ারি : মাটির নীচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের ঘটনাকে ঘিরে কৈলাসহরের ভুইয়াপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূর্তিটিকে দেখার জন্য জেলাশাসকের অফিসে সাধারণ মানুষের ভিড়

ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে দেওরাছড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নীচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে। সামাজিক মাধ্যমে এই খবরটি চাউর হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে।

এদিকে, মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে এলে কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, আরকেলোজিকেল সার্ভে অফ ইন্ডিয়ার ঊনকোটি জেলার কনজারভেটার এসিস্ট্যান্ট অভিষেক কুমার, গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাস, দেওরাছড়া এডিসি ভিলেজের সচিব উমেশ নম সহ আরও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন।

মাটির নীচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা ওই মূর্তিটিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো করতে শুরু করেছেন। গ্রামবাসীদের কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রম্মার মূর্তি, কেউ বলছেন গনেশের মূর্তি, কেউ বলছেন মহাদেবের মূর্তি। তবে, উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরের পুরনো মূর্তি বলে কোনো সন্দেহ নেই।

সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি পাথরের মূর্তি।

প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক অভিষেক কুমার দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তবে তাদের কোনো নির্দেশ না আসা অব্দি উদ্ধার হওয়া মূর্তিটি ওই স্থানেই থাকবে। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাস উদ্ধার হওয়া মূর্তিটিকে ঊনকোটি জেলা শাসকের অফিসে এনে রেখেছেন। এদিকে, মূর্তিটিকে দেখার জন্য জেলাশাসকের অফিসে সাধারণ মানুষের ভিড় বাড়ছে।

Releated Posts

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top