News Flash

  • Home
  • দেশ
  • বিকশিত ভারত নির্মাণে নারী শক্তির বিরাট ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিকশিত ভারত নির্মাণে নারী শক্তির বিরাট ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): বিকশিত ভারত নির্মাণে নারী শক্তির বিরাট ভূমিকা রয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, এই জন্য গত এক দশকে আমরা মা ও মেয়েদের ক্ষমতায়নকে প্রতিটি বড় প্রকল্পের কেন্দ্রে রেখেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামীত্ব যোজনার আওতায় দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের বহু মানুষের হাতে তাঁদের ভূ-সম্পত্তির মালিকানার দলিল স্বরূপ ৬৫ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০২৫ সালও শুরু হয়েছে গ্রাম ও কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে। ভারত সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি ডিএপি সারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা লাভবান হয়।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সালের আগে দেশের ১০০টিরও কম পঞ্চায়েত ব্রডব্যান্ড ফাইবার সংযোগের সঙ্গে সংযুক্ত ছিল। গত ১০ বছরে আমরা ২ লক্ষেরও বেশি পঞ্চায়েতকে ব্রডব্যান্ড ফাইবার সংযোগ দিয়ে সংযুক্ত করেছি। ২০১৪ সালের আগে দেশের গ্রামে এক লক্ষেরও কম সাধারণ পরিষেবা কেন্দ্র ছিল। গত ১০ বছরে, আমাদের সরকার ৫ লক্ষেরও বেশি সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করেছে।”

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top