News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজের বাড়িতেই ছুরির কোপ সইফকে, হাসপাতালে ভর্তি অভিনেতা
Image

নিজের বাড়িতেই ছুরির কোপ সইফকে, হাসপাতালে ভর্তি অভিনেতা

মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): বলিউড অভিনেতা সইফ আলি খানকে ছুরির কোপ। তাও আবার মুম্বইয়ে নিজের বাড়িতেই! প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সইফকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সইফকে। বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাসভবনে ঢুকে তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে তর্কাতর্কি শুরু করে। অভিনেতা মধ্যস্থতা করে ওই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করলে সে সইফ আলি খানকে আক্রমণ করে এবং তাঁকে জখম করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মুম্বই পুলিশের ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম বলেছেন, অভিনেতা সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। অভিনেতা ও ওই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। অভিনেতা আহত হয়েছেন। লীলাবতী হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন সইফ আলি খান।

Releated Posts

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top