আগরতলা, ৭ জানুয়ারি: প্রতাপগড় বসাকপাড়া এলাকায় চুরি যাওয়া স্বর্ণালংকার আদালতে নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকের হাতে তুলে দিল আগরতলা পূর্ব থানার পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি রানা চ্যাটার্জি।
ওসি রানা চ্যাটার্জি বলেন, গত অক্টোবর মাসে বসাকপাড়া এলাকায় বাসিন্দা ভোলা বণিক ও রাকেশ সাহার বাড়িতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল বিভিন্ন স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির মালিকরা থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে তিনজনকে আটক করা হয়েছিল এবং আদালতে সোপর্দ করা হয়েছিল। বর্তমানে তারা জেলে রয়েছেন। ওই চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আজ চুরি যাওয়া স্বর্ণালংকার আদালতে নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকের হাতে তুলে দিল আগরতলা পূর্ব থানার পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি রানা চ্যাটার্জি।

