News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানার সামনে এসপিও জওয়ান পরিচয় দিয়ে ব্যবসায়ীকে মারধর, পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে
Image

থানার সামনে এসপিও জওয়ান পরিচয় দিয়ে ব্যবসায়ীকে মারধর, পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে

আগরতলা, ৩০ ডিসেম্বর : পোস্টঅফিস চৌমুহনীস্থিত পশ্চিম আগরতলা থানার ঢিল ছুড়া দূরত্বে এসপিও জওয়ান পরিচয় দিয়ে মারধর করা হয় এক ব্যবসায়ীকে। কিন্তু পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কোনো পদক্ষেপ নিতে পারে নি।

ঘটনার বিবরণে জানা গেছে, এসপিও জওয়ান পরিচয় দিয়ে ফাস্ট ফুড দোকানের ব্যবসায়ীকে মারধর করলো এক ব্যক্তি। পশ্চিম থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশের কোনো ভূমিকা দেখা যায় নি। তাই জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, আগরতলা পোস্টঅফিস চৌমুহনী চত্বরে বেশ কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে। পাশাপাশি এখানে দুইটি থানা রয়েছে। কিন্তু তবুও নিরাপদভাবে চলাফেরা করা সম্ভব নয়। প্রায়ই সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হতে হয় সাধারণ জনগণকে। পুলিশের ভূমিকায় ভরসা রাখতে পারছেন না এই এলাকার ব্যবসায়ীগণ ও সাধারণ মানুষ।

ফাস্ট ফুড দোকানের মালিক জানিয়েছে, এসপিও জওয়ান পরিচয়ের ওই ব্যক্তির কাছে বকেয়া টাকা চাওয়ায় সে মারধর করতে শুরু করে।

Releated Posts

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top