News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাগর দত্ত মজুমদারের হাতে মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকার মঞ্জুরিপত্র তুলে দিলেন
Image

সাগর দত্ত মজুমদারের হাতে মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকার মঞ্জুরিপত্র তুলে দিলেন

আগরতলা, ২৬ ডিসেম্বর: ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় উত্তীর্ণ আগরতলার কৃষ্ণনগর নতুনপল্লীস্থিত সাগর দত্ত মজুমদারকে রাজ্য সরকারের লক্ষ্য-চিফ মিনিস্টার’স স্পেশাল স্কলারশিপ প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ তার সরকারি বাসভবনে বৃত্তি প্রাপক ইউপিএসসি প্রত্যাশী সাগর দত্ত মজুমদারের হাতে ৫ লক্ষ টাকার মঞ্জুরিপত্র তুলে দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, সহ উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকগণ। মুখ্যমন্ত্রী রাজ্যের কৃতি সন্তান সাগর দত্ত মজুমদারের এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে ইউপিএসসি প্রত্যাশীদের জন্য উচ্চশিক্ষা দপ্তর লক্ষ্য-চিফ মিনিস্টার’স স্পেশাল স্কলারশিপ প্রকল্পটি চালু করে। ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে যে সকল ইউপিএসসি প্রত্যাশী মেইন পরীক্ষায় বসবে এবং মেইন পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ পরীক্ষার্থীরা এককালীন ৫ লক্ষ টাকা বৃত্তি এবং দ্বিতীয় পর্যায়ে মেইন পরীক্ষার জন্য বৃত্তি হিসেবে ২০ হাজার টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী ইউপিএসসি প্রত্যাশীদের অবশ্যই ত্রিপুরার বাসিন্দা এবং পরিবারের মোট বার্ষিক আয় ১০ লক্ষ টাকার নিচে হতে হবে। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের ৯ জন ইউপিএসসি প্রত্যাশী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এরমধ্যে তেলিয়ামুড়ার শতাব্দী মজুমদার আইএএস এবং বিশালগড়ের সৌরভ দাস আইআরএস হিসেবে নির্বাচিত হয়েছেন।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top