News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হলিক্রস স্কুল বাগবাসায় দুই দিনব্যাপী “উইন্টার ওয়ান্ডারল্যান্ড কার্নিভাল” অনুষ্ঠিত
Image

হলিক্রস স্কুল বাগবাসায় দুই দিনব্যাপী “উইন্টার ওয়ান্ডারল্যান্ড কার্নিভাল” অনুষ্ঠিত

আগরতলা, ২৩ ডিসেম্বর: হলিক্রস স্কুল বাগবাসায় দুই দিনব্যাপী “উইন্টার ওয়ান্ডারল্যান্ড কার্নিভাল” অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণে বসা এই মেলায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন, খাবারের স্টল, বাদ্যযন্ত্র ও খেলনার দোকানসহ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

কার্নিভালের প্রথম দিন, ২০ ডিসেম্বর, মিজো আইডল খ্যাত বিখ্যাত সঙ্গীতশিল্পী মিস্টার ডেভিড ডারলং তার সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। সেই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের গান, নৃত্য ও ফ্যাশন শো দর্শকদের বিশেষ আনন্দ দেয়।

দ্বিতীয় দিন, ২১ ডিসেম্বর, ছিল মনপুই ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া, স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে গান ও নৃত্য। এদিন “মিস্টার ও মিস বাগবাসা” প্রতিযোগিতাও আয়োজন করা হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল ফাদার ল্যান্সি ডিসোউজার চমকপ্রদ ম্যাজিক শো।

স্কুলের প্রিন্সিপাল জানান, এই কার্নিভালের জন্য ৫৩টি স্টল তৈরি করা হয়েছিল এবং দুই দিনে প্রায় ১০ থেকে ১১ হাজার মানুষ মেলায় অংশগ্রহণ করেন। তিনি এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করার জন্য প্রশাসন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেলায় সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে একটি ১৫ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত তারা, যাতে স্কুলের প্রায় ৯০০ ছাত্রছাত্রী ও শিক্ষকদের ছবি স্থান পেয়েছে। এই ব্যতিক্রমী প্রদর্শনী মেলার অন্যতম আকর্ষণ ছিল। এই কার্নিভালকে ঘিরে বাগবাসা ও ধর্মনগরের মানুষের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা, যা এই উৎসবকে স্মরণীয় করে তুলেছে।

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top