News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল খাওয়ার নামে বাইক রিপেয়ারিংয়ের দোকান থেকে মোবাইল চুরি
Image

জল খাওয়ার নামে বাইক রিপেয়ারিংয়ের দোকান থেকে মোবাইল চুরি

আগরতলা, ১৯ ডিসেম্বর : তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেলো ভদ্ররূপী চোর। দোকানে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি ধরা পড়েছে। এই বিষয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানটির মালিক।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ বিশালগড় নিচের বাজারে আমজাদ হোসেনের বাইক সার্ভিস সেন্টারে এক অপরিচিত এক ব্যক্তি এসে জল খেতে চায়। দোকানের মালিক কাজে ব্যস্ত থাকায় ওই ব্যক্তিকে দোকানের ভেতরে গিয়ে জল খেতে বলেন। কিন্তু জল পান করতে দিয়ে যেন বিপদ ডেকে আনলেন দোকানের ব্যবসায়ী।

দোকানের মালিক আমজাদ হোসেন জানিয়েছেন, সেই চোর দোকানে প্রবেশ করে ফিল্টার থেকে জল নিয়ে খাওয়ার সময় ফিল্টারের উপরে রাখা দোকানের এক কর্মচারীর মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে তারা বিষয়টি দেখতে পান।

বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সিসিটিভির ফুটেজ সমেত একটি অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন। বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার টাকার যোগাড় করতেই নাকি এই সমস্ত চুরির ঘটনা করে যাচ্ছে গোটা সিপাহীজলা জেলায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সাথে নিয়ে মোবাইল সহ চোরকে আটক করতে মাঠে নেমেছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top