News Flash

  • Home
  • দিনের খবর
  • উচ্চ শিক্ষার প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে এনটিএ: ধর্মেন্দ্র প্রধান
Image

উচ্চ শিক্ষার প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে এনটিএ: ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ২০২৫ সাল থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুধুমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে। কোনও নিয়োগ পরীক্ষা পরিচালনা করবে না। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

চলতি বছরে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় কারচুপির অভিযোগ ওঠে সর্বভারতীয় সংস্থাটির বিরুদ্ধে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এবার থেকে কেবলমাত্র উচ্চশিক্ষার জন্য বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবে তারা। তিনি আরও বলেন, প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয় একটি পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে আগামী বছর ঢেলে সাজানো হবে এনটিএ পরিকাঠামো, তৈরি হবে ১০টি নতুন পদ।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top