News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ডল সভাপতির পদ নিয়ে বক্সনগর ব্লকের বিজেপির কার্যকর্তাদের মধ্যে ব্যাপক গুঞ্জন
Image

মন্ডল সভাপতির পদ নিয়ে বক্সনগর ব্লকের বিজেপির কার্যকর্তাদের মধ্যে ব্যাপক গুঞ্জন

বক্সনগর প্রতিনিধি:- ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব এবং নির্বাচনী এবং কোর কমিটিদের মধ্যে মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। মন্ডল সভাপতি পদের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে নির্বাচন করতে প্রদেশ নেতৃত্ব ও কোর কমিটি কালঘাম ছুটবে বলে আশঙ্কা করছেন বক্সনগর ব্লক এলাকার জনগণ।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বক্সনগর ব্লক মন্ডল সভাপতি নির্বাচনী নমিনেশন আবেদন সংগঠিত হয় বক্সনগর টাউন হলে। ব্লক সভাপতি পদের জন্য ১৬ জন দাবিদারের স্থান রয়েছে। মন্ডলের বিভিন্ন পদাধিকার সদস্য, জেলা পরিষদ, সদস্য, বিভিন্ন মোর্চার সভাপতিগণ ব্লক সভাপতি পদের জন্য আবেদন করেছেন। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব তথ্য একনিষ্ঠকর্মী সভাপতি পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি তাঁর বয়স ৪৫ বছর হতে হবে।

এদিকে সকলের মনে একই প্রশ্ন চলছে, সত্যিই কি স্বচ্ছ নিষ্ঠাবান ভাবমূর্তি সম্পন্ন তথ্য বিজিপির একনিষ্ঠ কার্যকর্তা বক্সনগর ব্লক মন্ডলের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন ? এর কারণ দলের একাংশ নেতা, বিধায়ক, বিজিত প্রার্থীরা মাফিয়া চক্রের সাথে জড়িত। মাফিয়া, চাঁদাবাজ, তোল্লা আদায়কারী, দুই নাম্বারী ব্যবসার সাথে যুক্ত বা কমিশন বাণিজ্য সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্লক মন্ডল প্রেসিডেন্টের আসনে বসালে নিজেদের স্বার্থসিদ্ধি এবং আঁখের গোছানো অনেকটা সহজ হবে। এতে কামাই বাণিজ্য খুবই ভালো হবে। এজন্যই আদা জল খেয়ে সভাপতি পদের জন্য লড়াই করতে মাঠে নেমেছে মাফিয়া নেতারা।

এদিকে, দলের অভিজ্ঞ তথা ৪৫ বছর বয়সী নেতা সংখ্যায় কম থাকলেও, সঠিকভাবে বিবেচনা করে মন্ডল সভাপতি পদের জন্য উপযুক্ত প্রার্থীকে খুঁজে বিচার করতে প্রদেশ নেতৃত্বের ও কোর কমিটি কালঘাম ছুটবে। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকার জনগণ মনে করেন, সঠিক নেতৃত্বের হাতে ব্লক মন্ডলের ব্যাটন গেলে দল এবং নিষ্ঠাবান কার্যকর্তার মাধ্যমে আমজনতা উপকার হবে।

এদিকে পার্টির সর্বক্ষেত্রে মাফিয়া নেতা এবং কমিশন বাণিজ্যের তুলাবাজির নেতাদের এগিয়ে রেখেছে প্রদেশ নেতৃত্ব যার কারণে বক্সনগর মন্ডলে বিজেপি কার্যকরতাদের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সভাপতির নাম উঠে আসবে কিনা সন্দেহ রয়েছে বলে দলীয় সূত্রের খবর। এলাকার জনগণ সভাপতি নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছেন।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top