News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে কৈলাসহরে চুরি, টাকা ভর্তি ব্যাগ উধাও
Image

প্রকাশ্য দিবালোকে কৈলাসহরে চুরি, টাকা ভর্তি ব্যাগ উধাও

কৈলাসহর, ১৬ ডিসেম্বর : প্রকাশ্য দিবালোকে কৈলাসহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান থেকে টাকা ভর্তি ব্যাগ চুরি করে পালিয়ে যায় চোরের দল। চোরকে ধরতে থানায় অভিযোগ করে পুলিশি সহায়তা পান নি অভিযোগকারী। এতে পুলিশের ভূমিকা ও শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাসহর শহরের নেতাজী কর্নারের পাশের দোকান থেকে টাকা ভর্তি ব্যাগ চুরি হয়েছে। কৈলাসহর শহরের নেতাজী কর্নার এলাকায় শ্যামল বিশ্বাস নামে এক যুবক বিগত পনেরো বছর ধরে ফলের ব্যবসা করছে। সোমবার দুপুর বেলায় কয়েকজন ক্রেতা তাঁর দোকানে ফল কিনতে আসে। শ্যামল পেছনে থাকা গোডাউনে থেকে কিছু ফল নিয়ে দোকানে ফিরে হতভম্ব হয়ে যান। দোকানে থাকা তাঁর টাকার ব্যাগ উধাও হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে গোটা নেতাজী কর্নারে বেশ কয়েকটি সি.সি টিভি লাগানো থাকা স্বত্বেও দিনের বেলায় এভাবে চুরির ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, নেতাজী কর্নার এলাকায় চব্বিশ ঘণ্টাই পুলিশের টহল থাকে। তাছাড়া নেতাজি কর্নার থেকে কৈলাসহর থানার দূরত্ব আনুমানিক পাঁচশো মিটার। নেতাজি কর্নারে থাকা সি.সি টিভির উপর ভরসা করে শ্যামল বিশ্বাস কৈলাসহর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, সি.সি টিভি কৈলাসহর থানার কন্ট্রোলে নেই। তাই পুলিশের পক্ষ থেকে সি.সি টিভির ব্যাপারে কিছু বলা যাবে না। পুলিশের এই কথায় অসহায় হয়ে পড়েন শ্যামল বিশ্বাস।

নেতাজী কর্নারকে কৈলাসহরের নাভি বলা হয়। কিন্তু এভাবে প্রকাশ্যে শহরের নেতাজী কর্নারের মতো জনবহুল এলাকায় চুরি কান্ড ঘটে যাওয়ায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এতকিছুর পরও নেতাজী কর্নার থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত কৈলাসহর থানার ভূমিকা নিয়ে শহরবাসীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top