News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে মৎস্য চাষীদের উন্নয়নে আধুনিক ট্রেনিং সেন্টারের উদ্বোধন
Image

ধর্মনগরে মৎস্য চাষীদের উন্নয়নে আধুনিক ট্রেনিং সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ ডিসেম্বর:
ধর্মনগরে মৎস্য চাষীদের উন্নয়নে মৎস্য দপ্তরের উদ্যোগে একটি আধুনিক ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো। শিববাড়ী রোড ও পোস্ট অফিস রোডের সংযোগস্থলে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে নবনির্মিত  ট্রেনিং সেন্টারটি মৎস্য চাষীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে স্থাপিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, উত্তর ত্রিপুরা জেলা মৎস্য দপ্তরের উপ-অধিকর্তা বিজয় রায় এবং মৎস্য দপ্তরের বাস্তুকার চিরাং রিয়াং।অনুষ্ঠানে মৎস্য দপ্তরের আধিকারিক, কর্মী, ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর এবং এলাকার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয় রায়, তিনি নতুন এই ট্রেনিং সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মৎস্য চাষীদের উন্নয়নে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।এই ট্রেনিং সেন্টারটি মৎস্য চাষীদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top