News Flash

  • Home
  • বাণিজ্য
  • ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ৮২ হাজারের গণ্ডি পেরলো সেনসেক্স
Image

ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ৮২ হাজারের গণ্ডি পেরলো সেনসেক্স

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি. স.) : অবশেষে চাঙ্গা শেয়ার বাজার। শুক্রবার ৮২ হাজারের গণ্ডি পেরলো সেনসেক্স। অন্য দিকে নিফটি ৫০-এর সূচক চড়েছে ২০০ পয়েন্টের বেশি। বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বেজায় খুশি লগ্নিকারীরা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই ধারা বজায় থাকবে বলেই আশাবাদী অধিকাংশ ব্রোকারেজ ফার্ম।

এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ৮২,১৭৭.৯২ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। বিএসইতে ৮৮৭.৯৬ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। সেটি প্রায় ১.০৯ শতাংশ। সকালে ৮১,২১২.৪৫ পয়েন্টে খোলে বাজার। দিনের মধ্যে সর্বোচ্চ ৮২,২১৩.৯২ পয়েন্টে উঠেছিল সেনসেক্স।

অন্য দিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক চড়েছে ২৪,৭৬৮.৩০ পয়েন্ট। অর্থাৎ নিফটি ৫০-তে ২১৯.৬০ পয়েন্টের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। শতাংশের নিরিখে সেটি প্রায় ০.৮৯। এ দিন ২৪,৪৯৮.৩৫ পয়েন্টে খোলে এই বাজার। নিফটি ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৭৯২.৩০ পয়েন্ট উঠেছে।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ১,৭৪১টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ২,০৮৬টি স্টকের। আর ১১৪টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি। বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকে দিনভর তেমন কোনও অস্থিরতা দেখা যায়নি। গা়ড়ি নির্মাণকারী, ব্যাঙ্ক, এফএমসিজি এবং টেলিকম সংস্থাগুলির স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ০.৫ থেকে ২ শতাংশ। অন্য দিকে রিয়্যাল এস্টেট, সংকর ধাতু এবং গণমাধ্যম কোম্পানিগুলির শেয়ারের সূচক নেমেছে ০.৫ শতাংশ।

নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন ভারতী এয়ারটেল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইটিসি, আল্ট্রাটেক সিমেন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারে লগ্নিকারীরা। শ্রীরাম ফিন্যান্স, ইন্দাসইণ্ড ব্যাঙ্ক, টাটা স্টিল, হিন্দালকো ও জেএসডব্লু স্টিলের স্টকে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখতে হয়েছে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top