News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগের দাবিতে রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই চাকরিপ্রার্থীর
Image

নিয়োগের দাবিতে রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই চাকরিপ্রার্থীর

কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.): নিয়োগের দাবিতে সোমবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করলেন দুই এসএলএসটি চাকরিপ্রার্থীর। বিধানসভার কাছে রাজভবনের ৪ নম্বর গেটের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়। চ্যাংদোলা করে দু’জনকেই তুলে নিয়ে যায় পুলিশ।

উচ্চ প্রাথমিকের সাধারণ বিষয় ও শারীরশিক্ষা কর্মশিক্ষার আলাদা নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে শারীরশিক্ষা কর্মশিক্ষা বিষয়ে চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচনও হয়ে গিয়েছে। অর্থাৎ কে, কোন স্কুলে চাকরি করবেন, তার সুপারিশপত্রও পেয়ে গিয়েছেন। তবে অন্য একটি মামলার জটে তাঁদের নিয়োগপত্র আটকে আছে। বিজ্ঞপ্তি, মেধাতালিকা সবই বেরিয়ে গিয়েছে। শুধু নিয়োগপত্র পাওয়ার অপেক্ষা।

স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি ২০১৬ উচ্চ প্রাথমিকের (সাধারণ বিষয়) তালিকা প্রকাশ হওয়ার আগেও এসএলএসটি ২০১৬ শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেকে। সেই বার একজন চাকরিপ্রার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top