News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালে সাফাই কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

হাসপাতালে সাফাই কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা, ৮ ডিসেম্বর : উদয়পুর হাসপাতালে সাফাই কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম রতন দেবনাথ। তার ছেলে খাবার নিয়ে এসে রতন দেবনাথকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে রতন দেবনাথ নামের এক সাফাই কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদয়পুর কয়ালার মাঠ এলাকার বাসিন্দা রতন দেবনাথ। মৃতের ছেলে হাসপাতালে তাঁর জন্য খাবার নিয়ে এসেছিল। তখন দুই-তিন দিন ধরে তার বাবা নিখোঁজ ছিলেন বলে সহকর্মীদের থেকে জানতে পারে ছেলে। অনেকক্ষণ খোঁজার পর হাসপাতাল সংলগ্ন একটি ঘরে পিতাকে মৃত অবস্থায় দেখতে পায় সে।

মৃতের পুত্র শিবু দেবনাথ জানায়, মৃতদেহ পাওয়ার পর তিনি দেখেন যে তাঁর পিতার মুখ দিয়ে রক্ত বেরিয়ে রয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায় নি। এই বিষয়ে কিছু ধারণা করতে পারছে না কেউ। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে বলেও জানায় শিবু।

Releated Posts

গোমতী জেলায় ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির সূচনা, উদয়পুরে বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ৯ আগস্ট: দেশব্যাপী পালিত ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গোমতী জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো…

ByByReshmi Debnath Aug 9, 2026

জল- কাঁদায় বেহাল রাস্তা, দুর্ভোগে সূর্যমনিনগরের বাসিন্দারা

আগরতলা, ৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে সূর্যমনিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা…

ByByReshmi Debnath Aug 9, 2026

মানাইপাথরে মাটির নিচে লুকানো ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা-ছেলে

বিলোনিয়া, ৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার অন্তর্গত মানাইপাথর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে…

ByByReshmi Debnath Aug 9, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে এসকফ সিরাপ ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, বাইক ফেলে পালাল পাচারকারী

আগরতলা, ৯ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top