News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন এলাকাবাসীদের
Image

জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন এলাকাবাসীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর:
রাজনগর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করলেন রাজনগর সহ আশপাশ এলাকার এলাকাবাসীরা।

রাজনগর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা জেসমিন আত্মার সহ কয়েকজন নেশা কারবার সহ অন্যান্যরা অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে। স্থানীয় ক্লাব ও এলাকাবাসী এসব বিষয় নিয়ে গত পহেলা ডিসেম্বর সালিশি সভায় বসেন। সভা থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছিল। সে অনুযায়ী জেসমিন আক্তারকে গ্রেফতার করা হলেও রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।

ছাড়া পেয়ে জেসমিন আক্তার নামে ওই মহিলা স্থানীয় ক্লাবের সভাপতি সহ অন্যান্যদের নানাভাবে হুমকি প্রদর্শন শুরু করে। তাতে এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শতাধিক এলাকাবাসী রবিবার আগরতলা পশ্চিম মহিলা থানায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এবং জেসমিন আক্তার এর বিরুদ্ধে এফআইআর করেন। অবিলম্বে সমাজদ্রোহী জেসমিন আকতার গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে তারা স্পষ্টভাবে জানান।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top