প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত

আগরতলা, ৭ ডিসেম্বর: আগামীদিনে সংগঠনকে মজবুত করতে বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। আজকের বর্ধিত সভায় তার রূপরেখা স্থির হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন শ্রীসাহা বলেন, আজ স্টুডেন্ট হেলথ হোমে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সহ পিসিসির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুই মাসে কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠনের তরফ থেকে রাজ্য পর্যায়ের কনভেনশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার রূপরেখা আজকের বর্ধিত সভায় স্থির হয়।

এদিন তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে প্রদেশ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা নিয়েও আজকের এই বর্ধিত সভায় আলোচনা হয়।