ইভিএম ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে : আদিত্য ঠাকরে

মুম্বই, ৭ ডিসেম্বর (হি.স.): তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। তাঁর কথায়, ইভিএম ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এরই প্রতিবাদে শনিবার উদ্ধব ঠাকরের শিবিরের জয়ী প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথ নেননি। আদিত্য বলেছেন, “আমরা শপথ অনুষ্ঠান বয়কট করেছি, কারণ ইভিএম ব্যবহার করে ভারতে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এটি (মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল) জনগণের জনাদেশ নয়, এটি ইভিএম এবং নির্বাচন কমিশনের ম্যান্ডেট।”

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেছেন, “কেন্দ্রীয় সরকার কী করছে? তাঁরা এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছুই করছে না। ইন্দিরা গান্ধী কিছু করেছিলেন এবং এখন বাংলাদেশে হিন্দুদের উপর যে নৃশংসতা চলছে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কিছু করা উচিত।”