News Flash

  • Home
  • দিনের খবর
  • মরশুমের শীতলতম দিন শ্রীনগরে, ঠান্ডায় কাঁপছে শোপিয়ান ও গুলমার্গ
Image

মরশুমের শীতলতম দিন শ্রীনগরে, ঠান্ডায় কাঁপছে শোপিয়ান ও গুলমার্গ

শ্রীনগর, ৬ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, আকাশ পরিষ্কার হতেই নামছে তাপমাত্রার পারদ। শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা স্থানেই হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তুলনামূলক ঠান্ডা জম্মুতেও। আর লেহ ও দ্রাস শীতে রীতিমতো কাঁপছে। শুক্রবার শ্রীনগরের তাপমাত্রা নেমেছে মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াসে, শোপিয়ানে মাইনাস মাইনস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

আপাতত বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই জম্মু ও কাশ্মীরে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এরপর ৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে ৯ ডিসেম্বর সকালের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১০ থেকে ১৪ ডিসেম্বর এই সময়কালে আবারও শুষ্ক হয়ে উঠবে আবহাওয়া। এরপর আবার ১৫-১৬ ডিসেম্বর বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top