News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম সহ একাধিক সমস্যা নিরসনের দাবিতে পথ অবরোধ আমজনতার
Image

বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম সহ একাধিক সমস্যা নিরসনের দাবিতে পথ অবরোধ আমজনতার

আগরতলা, ৬ ডিসেম্বর: বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম সহ একাধিক সমস্যা নিরসনের দাবিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রানী বাড়ি রোডেপথ অবরোধে বসলো আমজনতা। এদিকে, পথ অরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে কদমতলা রানী বাড়ি রোডে রাস্তা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। রাস্তার ভগ্ন দশার কারণে যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন চালকদের। এবিষয়ে একাধিকবার প্রশাসনের নিকট দারস্থ হলেও কাজের কাহ কিছু হয়নি। গতকাল রাতে হঠাৎ দুই ঠিকেদার এসে রাস্তার বড় বড় গর্তে মাটি দেওয়ার কাজ করেছেন। এলাকাবাসীরা মাটি ফেলতে বাধা দেওয়াতে তারা কর্নপাত করেন নি।  কারণ, এলাকাবাসীদের মতে, রাস্তার বড় বড় গর্তে মাটি ফেললে গাড়ির চাপায় আবারও একই অবস্থা হবে। এরই প্রতিবাদে আজ পথ অবরোধ সামিল হয়েছেন আমজনতা। এদিকে, পথ অরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top