News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী জেলায় দিশা কমিটির বৈঠকে সাংসদ বিপ্লব 
Image

গোমতী জেলায় দিশা কমিটির বৈঠকে সাংসদ বিপ্লব 

আগরতলায়, ৩০ নভেম্বর: আজ গোমতী জেলায় দিশা কমিটির বৈঠকে গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। 

সভায় উপস্থিত ছিলেন এম জি এন রেগা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ (শহর), বিদ্যুৎ, মৎস, কৃষি, উদ্যান ও ভূমি সংরক্ষণ, বিদ্যালয় শিক্ষা, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্যবিধান, জলসম্পদ, স্বাস্থ্য, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, বন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, গ্রামোন্নয়ন, ব্যাঙ্কসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তাঁদের স্ব স্ব দপ্তরের উন্নয়ন মূলক কাজ গুলির বাস্তবায়নের তথ্য তুলে ধরেন। 

সভায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিৎ দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, পঞ্চায়েত সমিতি এবং ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ, উদয়পুর, অমরপুর এবং করবুক মহকুমা শাসকগণ, জেলার বিভিন্ন ব্লকের বি ডি ও গণ, জেলায় কর্মরত প্রত্যেকটি দপ্তরের আধিকারিকগণ। সভায় সাংসদ শ্রীদেব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে যথা সময়ে শেষ করার জন্য তিনি সকল কে পরামর্শ দেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top