News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলকলিয়ায় খুন, প্রাক্তন স্ত্রীর পর আটক দ্বিতীয় স্বামী
Image

কলকলিয়ায় খুন, প্রাক্তন স্ত্রীর পর আটক দ্বিতীয় স্বামী

আগরতলা, ২৯ নভেম্বর: প্রথম স্বামীকে হত্যার অভিযোগে প্রাক্তন স্ত্রী এবং দ্বিতীয় স্বামীকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। তাদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল বিশালগড় থানাধীন বন দফতরের জঙ্গলের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা হয়েছিল, খুন করে অ্যাসিড দিয়ে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। তদন্তে জানা গিয়েছে মৃতব্যক্তি রামধারী। তার পকেট রেলের টিকেট ও একটি নম্বর পেয়েছিল পুলিশ। তার সূত্র ধরেই পুলিশ
বিশ্রামগঞ্জ বাপের বাড়িতে থাকা মৃতের স্ত্রীকে আটক করেন। গত ১০ বছর আগে রামধারী ও গীতা রানী দেববর্মা বিবাহ হয়েছিল। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

আরও জানা গিয়েছে, বিশ্রামগঞ্জ বাপের বাড়িতে থাকা স্ত্রীর সাথে দেখা করতে হরিয়ানা থেকে এসেছিলেন নিহত রামধারী। দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে প্রথম স্বামীকে স্টেশন থেকে নিয়ে যান অভিযুক্ত গীতা রানী দেববর্মা। পুলিশের ধারণা তখনই খুন করা হয়েছে রামধারীকে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দ্বিতীয় স্বামীর সাথে মিলে প্রথম স্বামীকে খুন করেছে গীতা। ওই ঘটনায় দ্বিতীয় অভিযুক্তকে টাকারজলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top