News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাণীসম্পদকে ভিত্তি করে রাজ্যে কর্মসংস্থানে সরকার অগ্রাধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী
Image

প্রাণীসম্পদকে ভিত্তি করে রাজ্যে কর্মসংস্থানে সরকার অগ্রাধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ নভেম্বর: প্রাণীসম্পদকে ভিত্তি করে রাজ্যে কর্মসংস্থানে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে প্রাণীজ খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.)

মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রাণীপালকদের সহায়তায় সরকারের বিভিন্ন প্রকল্প প্রাণীপালকদের উৎসাহিত করছে। মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনা বাস্তবায়নে ২০২৪- ২৫ অর্থবর্ষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাণী পালক কৃষকদের সম্মান ও প্রাণী পালনে তাদের উৎসাহিত করতে ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৫ হাজার প্রাণীপালক পরিবারকে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা হিসেবে তাদের ৬ হাজার টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা প্রাণী পালক সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনায় ২০২৩-২৪ অর্থবর্ষে ৩,০০৬টি প্রগতিশীল প্রাণীপালক পরিবারকে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি সম্মাননার মাধ্যমে পরিবার পিছু ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনার অন্তর্গত হাঁস ও পোলট্রি প্রতিপালন প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৬ হাজার পরিবারকে সহায়তা করা হবে। কাফ গ্রোথ মিল স্কিমে সরকারি সহায়তা প্রদান সহ আর্থিকভাবে দুর্বল শ্রেণী পরিবারে গৃহপালিত পশু বা পাখির অস্বাভাবিক মৃত্যুর পর প্রাণীপালকদের সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার সংস্থানের কথাও মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রাণীসম্পদের টিকাকরণ, চিকিৎসা, রোগ প্রতিরোধমূলক পরিসেবা প্রদানে রাজ্যে ১৬টি ভেটেরিনারি হাসপাতাল, ৬৫টি ভেটেরিনারি ডিস্পেনসারি এবং ৪৬০টি ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। তাছাড়াও প্রায় ১৩টি ভ্রাম্যমান ভেটেরিনারি ইউনিট চালু রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে এখন পর্যন্ত ২ লক্ষ ৫৬ হাজার ৩০টি কৃত্রিম উপায়ে প্রজনন করানো হয়েছে। এরমধ্যে জনা নেওয়া ৫৪ হাজার ৮৫২টি বাছুরের মধ্যে স্ত্রী বাছুর রয়েছে ৪৬ হাজার ৪৬১টি যা অত্যন্ত উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী পালনে কৃষকদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি প্রকল্পটি চালু করা হয়। তাছাড়া গৃহপালিত পশু পাখির অস্বাভাবিক মৃত্যুতে প্রাণীপালক কৃষকদের সর্বোচ্চ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাণীপালকদের আর্থিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি মহিলাদের আত্মনির্ভরতার জন্য প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আগামীদিনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে এছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top