News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুশিয়ারি ডিপ্রাইভ রিটার্নিংস মুভমেন্ট কমিটির
Image

আগামী তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুশিয়ারি ডিপ্রাইভ রিটার্নিংস মুভমেন্ট কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ডিপ্রাইভ রিটার্নিংস মুভমেন্ট কমিটির দাবি পূরণ হয়নি। তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে ডিপ্রাইভ রিটারনিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে সম্মেলন করা হয় । এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া থাকাকালীন তাদেরকে আশা দিয়েছিলেন তাদের ৯ দফা দাবি পূরণ করবেন। কিন্তু দুই বছর অতিক্রম হবার পরও এখনো তাদের দাবি পূরণ হয়নি। এই বিষয়ে তারা বর্তমান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা থেকে শুরু করে দপ্তরের অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেছেন। তাই তারা রাজ্য সরকারকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে। তাদের ৯ দফা দাবি পূরণ না হলে আগের মত তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক।

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top