News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে খোয়াইয়ে কৃষক শ্রমিক ফ্রন্টের মিছিল সভা
Image

কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে খোয়াইয়ে কৃষক শ্রমিক ফ্রন্টের মিছিল সভা

খোয়াই, ২৬ নভেম্বর : ২০২০ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে মঙ্গলবার খোয়াইয়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে এই আয়োজন করা হয়েছে। এদিনের সভায় দেশে ও রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, দুপুরে বারোটায় খোয়াইয়ের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় কৃষক শ্রমিক ফ্রন্টের মিছিল। মিছিলে মহকুমার বিভিন্ন প্রান্তের জাতি উপজাতি অংশের কৃষক কৃষিজীবী জুমিয়া ও শ্রমিক শ্রমজীবী নারী-পুরুষ এসে জড়ো হয়েছিলেন। কৃষক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মিলিত কন্ঠের শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল একে একে বনকর, নতুন টাউন হল কমপ্লেক্স, জননেতা রঞ্জন রায় সেতু অতিক্রম করে ভগিনী নিবেদিতা পার্ক , হাসপাতাল রোড ও জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ পার হয়ে জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষপার্কের বাজারের ওপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণী ঘুরে স্থানীয় কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এসে মিলিত হয়।

এদিন কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়ের সভাপতিত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি কর্মসূচীর গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিআইটিইউ — র রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস।

ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা বলেন, দেশে ও বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করতে গিয়ে বিজেপি গরীব শ্রমজীবী মানুষ ও প্রান্তিক কৃষক কৃষিজীবী মানুষের ওপর জনবিরোধী শাসন চাপিয়ে দিয়েছে। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এর ফলে আক্রান্ত। কৃষি আজ অস্তিত্বের সঙ্কটে নিমজ্জিত। কৃষক ঋণভারে জর্জরিত। এই প্রেক্ষাপটে চার বছর আগে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনের গতিধারাকে আরো জোরদার করে বিজেপি পরিচালিত দেশ ও রাজ্যের সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top