News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে গাড়ি, পলাতক চালক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে গাড়ি, পলাতক চালক

আগরতলা, ২০ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে এক বিলাসবহুল হুন্ডাই আইটেন গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়িটি গাছ ভেঙে রাস্তার পাশের ছড়ায় গিয়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়। তাতে অল্পেতে রক্ষা পেয়েছে গাড়িতে থাকা যাত্রী এবং চালক।

ঘটনা সম্পর্কে জানা গেছে, বুধবার সকাল বেলা জম্পুইজলা ব্লকের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি ৮ নং জাতীয় সড়কে টিআর০৩এন০৭৭২ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে বেশ কয়েকটি পাল্টি খেয়ে একটি গাছ ভেঙে বীণাপাণি ছড়াতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটি দ্রুত গতিতে উদয়পুর থেকে লেম্বুছড়া যাচ্ছিল। বিকট শব্দ পেয়ে সাত সকালে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে। উপস্থিত স্থানীয়রা বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা অল্পেতে রক্ষা পেয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সাত সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিশ্রামগঞ্জ থানা এলাকায় যান দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী বলেই অভিমত এলাকাবাসীর।

Releated Posts

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top