News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশে ঘরে রাখা বাজি বিস্ফোরণে ছাদ ও দেওয়াল ধসে আহত যুবক
Image

উত্তর প্রদেশে ঘরে রাখা বাজি বিস্ফোরণে ছাদ ও দেওয়াল ধসে আহত যুবক

ঝাঁসি, ১৩ নভেম্বর (হি. স.) : বুধবার বিকেলে উত্তর প্রদেশের প্রেমনগর থানা এলাকার ৯ নম্বর পুলিয়ার একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে বাড়ির দেওয়াল ও ছাদ ধসে পড়ে । পাঁচ মিনিট ধরে একটানা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বুধবার এই ঘটনায় আহত হয়েছেন এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের গাড়ি ও পুলিশ। আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রেমনগর থানা এলাকার নয় নম্বর কালভার্টের পেছনের একটি বাড়িতে বাজিগুলো রাখা হয়েছিল। বুধবার বিকেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ঘরের দেওয়াল ও ছাদ ধসে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন রাম নারায়ণ। প্রায় পাঁচ মিনিট ধরে বিস্ফোরণ চলতে থাকে বলে জানা গেছে। আতশবাজিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। ঘটনায় বাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top