News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজভবনে উত্তরাখন্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান, পৌরোহিত্য করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
Image

রাজভবনে উত্তরাখন্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান, পৌরোহিত্য করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ৯ নভেম্বর : ত্রিপুরা রাজভবনে আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরাখন্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উত্তরাখন্ড প্রতিষ্ঠা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সব রাজ্যের প্রতিষ্ঠা দিবস সব রাজ্যেই উদযাপন হয়। তিনি বলেন, আমাদের ভাষা অনেক, পোশাক অনেক, বহু বৈচিত্রের মাঝেও আমাদের দেশ এক।

উত্তরাখন্ড রাজ্য সম্পর্কে নানা উপলব্ধির কথা স্মরণ করে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি বলেন, এই রাজ্যকে দেবভুমি হিসাবে আখ্যায়িত করা হয়। অত্যন্ত সুন্দর এক রাজ্য। ঋষিকেশ, কেদারনাথ, বদ্রিনাথের মতো হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মস্থান এই রাজ্যে অবস্থিত। আবার আই এ এস, আই পি এস, আই এফ এস-দের মতো সর্বোচ্চ স্তরের আধিকারিকদের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র, দেশের একমাত্র সৈনিক স্কুলও এই রাজ্যে অবস্থিত। বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতেও জওয়ান ও পুলিশ-সেনা আধিকারিক হিসেবে নিয়োজিত রয়েছে এই রাজ্যের আবাসিক তরুণরা, দেশের প্রতি তাঁদের আত্মত্যাগের গৌরবজ্বল গাঁথা এই রাজ্যেই বেশি। তিনি বলেন, উত্তরাখন্ড বিভিন্ন দিক দিয়েই এক গুরুত্বপূর্ণ রাজ্য।

উত্তরাখন্ড প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যে কর্মরত ও বসবাসকারী উত্তরাখন্ডের বাসিন্দা ১৭-১৮ জন ব্যক্তিকে রাজ্যপাল উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান। তাঁদের মধ্যে ছিলেন, রাজ্য পর্যটন অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, এন আই টি আগরতলার নিয়ামক ডঃ আশিস বাদোলে, ওএনজিসি ত্রিপুরা এসেটের জেনারেল ম্যানেজার সস্ত্রীক ভূপেন্দ্র সিং পাঙতেই, ওএনজিসি-র জেনারেল ম্যানেজার মেকানিক্যাল প্রেম সিং গাব্রিয়াল, ও এন জি সি- মানব সম্পদ বিভাগের চিফ ম্যানেজার চন্দা রাণা, সি আর পি এফ- এর এস আই উপেন্দ্র প্রসাদ প্রমুখ।

Releated Posts

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top