News Flash

Image

আবারও আটক বাংলাদেশি নাগরিক

আগরতলা, ৯ নভেম্বর :  শুক্রবার রাতে উদয়পুর রেল স্টেশন থেকে ছয় জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রেল পুলিশ। সন্দেহজনকভাবে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে দেখে উদয়পুর রেল পুলিশ তাদের আটক করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই ছয়জন বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে চারজন শিশু এবং একজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে প্রায় প্রতিদিনই অবৈধভাবে বহু বাংলাদেশী ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে। রাজ্য থেকে রেলপথে দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর হচ্ছে তারা। এদিকে রেল পুলিশ বা রাজ্য পুলিশের হাতে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজন করে ধরা পড়ছে।

উদয়পুর রেল পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটক ছয়জন বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। তাদের সাথে পাচারকারী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা মোহম্মদ হাবিজুরকেও আটক করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছে, বিলোনিয়ার কাঁটাতারের বেড়া ডিঙিয়ে তারা রাজ্যে প্রবেশ করেছে। মূলত চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার উদ্দেশ্যেই তারা রাজ্যে প্রবেশ করেছে। বর্তমানে আটক ছয় বাংলাদেশি সহ পাচারকারীকে আর.কে.পুর পুলিশের তত্বাবধানে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top