News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিচ্ছন্নতার অভাবে রাজীব গান্ধী মহকুমা হাসপাতাল বেহাল দশা, ক্ষোভ
Image

পরিচ্ছন্নতার অভাবে রাজীব গান্ধী মহকুমা হাসপাতাল বেহাল দশা, ক্ষোভ

আগরতলা, ৯ নভেম্বর: সংস্কারের অভাবে কৈলাসহরের রাজীব গান্ধী মহকুমা হাসপাতাল বেহাল দশায় পরিণত হয়েছে। পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, রাজীব গান্ধী মহকুমা হাসপাতালটির ব্যাপক পরিচিতি ছিল। কিন্তু জেলা বিভক্ত হবার পর বর্তমানে এটি মহকুমা হাসপাতাল হিসেবে কাজ করছে। আজ সেই হাসপাতালটি জঙ্গল আর ময়লায় ভরা। চারপাশের আবর্জনা আর অপরিচ্ছন্ন পরিবেশ যেন হাসপাতালের প্রতি দপ্তরের কর্তাদের উদাসীনতার চিহ্ন বহন করছে।তাছাড়া,  হাসপাতালের পুরোনো অ্যাম্বুলেন্স গুলো দীর্ঘদিন ধরে এক জায়গায় পরে থাকায় জং ধরে গেছে। আর গাড়িকে কেন্দ্র করে গজিয়ে উঠেছে জঙ্গলের পাহাড়। পরিচ্ছন্নতার অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিস্কার পরিচ্ছন্ন না করার ফলে ড্রেনগুলোতে ময়লা জমে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। 

এবিষয়ে হাসপাতাল আবাসনের বাসিন্দারা বলেন, তাদের খুব সমস্যা ভুগতে হচ্ছে। জঙ্গলের কারণে বিষাক্ত সাপ পর্যন্ত ঢুকে আসছে ঘরের ভেতর। পর্যাপ্ত জল নেই, আর পরিষ্কার করার কোনো উদ্যোগও নেওয়া হয় না। ড্রেনে ময়লা জমে মশার উৎপাত বেড়েই চলেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয় না। কয়েক বছর আগেও এই হাসপাতাল ছিল পুরো জেলার মানুষের কাছে চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য জায়গা। কিন্তু বর্তমানে কৈলাসহরের এই মহকুমা হাসপাতাল যেন দপ্তরের কর্তাদের নজরের বাইরে চলে গেছে। 

প্রসঙ্গত কৈলাসহরের রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক হিসেবে পাপিয়া রুদ্র পাল দায়িত্ব পাওয়ার পর থেকে নজরদারি কমেছে মহকুমা হাসপাতাল ও হাসপাতাল চত্তরের অন্যান্য বিষয়ে। পাপিয়া রুদ্র পালের উদাসীনতার কারনেই মহকুমা হাসপাতালের এমন শোচনীয় অবস্থা বলেই অনেকের অভিমত। পাপিয়া রুদ্র পাল যেদিন থেকে মহকুমা হাসপাতালের দায়িত্ব পেয়েছেন। 

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top