News Flash

Image

ক্রেতা সেজে চাল চুরি, আটক তিন

আগরতলা, ৮ নভেম্বর: শহরের বিভিন্ন দোকান থেকে ক্রেতা সেজে চাল চুরির অভিযোগে এনসিসি থানার পুলিশ দুই যুবককে আটক করে। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে আরও একজনকে আটক করা হয়েছে। সাথো নয় বস্তা চাল উদ্ধার করে পুলিশ।  তাদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি সুশান্ত দেব।

এদিন ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গত ৪ নভেম্বর ভিক্টর দেব নামে এক ব্যক্তির মুদি দোকান থেকে ক্রেতা সোজে জিনিস কিনতে এসে চালের বস্তা নিয়ে পালিয়ে যায়। পরর্বতী সময়ে তিনি এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে জানা যায় গোর্খা বস্তি ও আড়ালিয়া সহ বিভিন্ন জায়গায় মুদি দোকান থেকে চাল চুরির অভিযোগ উঠে। তারপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে আরও একজনের নাম উঠে আসে। তাদের কাছ থেকে মোট নয় বস্তা চাল উদ্ধার করে পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে বলে জানান তিনি।  

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top