News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্নভঙ্গ রিজওয়ানের
Image

বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্নভঙ্গ রিজওয়ানের

ক্যানবেরা, ৮ নভেম্বর (হি.স.) : বিশ্ব রেকর্ডের লম্বা তালিকায় নাম লিখিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। শুক্রবার সেই রেকর্ড গড়ার স্বপ্নভঙ্গ পাকিস্তান অধিনায়ক রিজওয়ানের। সুযোগ ছিল বিশ্ব রেকর্ডটি নিজের করে নেওয়ার, কিন্তু হলো উল্টো।

শুক্রবার পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলছে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হারিস রউফের বলে চারটি, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহর বলে ১টি করে সব মিলিয়ে মোট ৬টি ক্যাচ নিয়েছে রিজওয়ান। প্যাট কামিন্সের ক্যাচটি রিজওয়ানকে সুযোগ করিয়ে দেয় বিশ্ব রেকর্ড গড়ার।রিজওয়ানের আগে ওয়ানডেতে উইকেটকিপারদের ৬ ক্যাচের ঘটনা আছে ১১টি।কেউ-ই কখনও ৭ ক্যাচ নিতে পারেননি।সেই সুযোগই এসেছিল রিজওয়ানের। কিন্তু ক্যাচ মিস করলেন রিজওয়ান। বল নেমে আসার সময় রিজওয়ানের আঙুলে লেগে মাটিতে পড়ল। বিশ্ব রেকর্ডই হাত থেকে বেরিয়ে গেলো রিজওয়ানের।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top