News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে থানায় অচৈতন্য গৃহবধূ
Image

স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে থানায় অচৈতন্য গৃহবধূ

ধর্মনগর, ৭ নভেম্বর : নির্যাতনের শিকার এক মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ঐ মহিলা।

ঘটনার বিবরণে জানা যায় দেওয়ানপাশা ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা, প্রসেনজিৎ দাস তার স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করে। বুধবার ও একইভাবে প্রসেনজিৎ তার স্ত্রী সুপর্ণা মালাকারকে(২৫)কে বেধড়ক মারধর করছিল। তখনই স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে ধর্মনগর থানায় হাজির হয় ওই মহিলা।

কিন্তু শারীরিক অসুস্থতা জনিত কারণে থানার মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে যায় ওই গৃহবধূ। তড়িঘড়ি থানা থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা থানা থেকে মহিলাকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ মহিলার অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top