News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের চুরি বিলোনিয়ায়, উধাও ১৫০ কেজি রাবারের সিট
Image

ফের চুরি বিলোনিয়ায়, উধাও ১৫০ কেজি রাবারের সিট

বিলোনিয়া, ৭ নভেম্বর: বিলোনিয়া শহর ও শহরতলী এলাকায় চুরির তান্ডব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন শহর ও শহরতলী এলাকায় বসবাসকারী জনগণ।

আবারো চুরির ঘটনা ঘটলো বিলোনিয়ায়। চোরের তান্ডবে অতিষ্ট জনগণ।  চুরির ঘটনার সাথে যুক্ত কাউকে আটক করতে পারছে না পুলিশ। এই চুরির ঘটনার সাথে নেশাখোর কিছু যুবকদের দিকে আঙ্গুল উঠছে।  বিলোনিয়া শংকর মঠ এলাকায় আবারো চুরির ঘটনা সংঘটিত হয় বুধবার । তবে অনুমান করা হচ্ছে গভীর রাতে এই চুরি সংঘটিত হয়। চোরেরা রাবার ঘরের গোডাউনের দরজার কড়া কেটে ভিতরে ঢুকে রাবারের সিট সহ সিপিও চুরি করে পালিয়ে যায়। বাড়ির মালিক চুরির ঘটনার টের পায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ। এরপর খবর দেয় বিলোনিয়া থানাতে।

জানা যায়, ১৫০ কেজি রাবারের সিট চুরি হয়। ঘর থেকে সিপিও নিয়ে আসার পর চোরেরা জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যায়। রাতের আঁধার নেমে আসলেই চোরের দখলে চলে যায় বিলোনিয়া শহর। পুলিশের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন ? পাশাপাশি মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top