News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা মিথ্যা রটানোর চেষ্টা করছেন, প্রতিবাদে সরব বিজেপি
Image

বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা মিথ্যা রটানোর চেষ্টা করছেন, প্রতিবাদে সরব বিজেপি

আগরতলা, ৬ নভেম্বর: বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা মিথ্যা রটানোর চেষ্টা করছেন। আজ এরই প্রতিবাদে ৯ বনমালীপুর ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

এদিনের মিছিলটি গান্ধী স্কুলের সামনে থেকে শুরু করে রামঠাকুর সংঘ এলাকায় গিয়ে শেষ হয়েছে। তারপর একটি পথসভার আয়োজন করা হয়েছে। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সম্পাদক রানা ঘোষ, বনমালীপুর মন্ডলের সম্পাদক রামু দাস এবং ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। 

এদিন বিজেপি যুব মোর্চার সম্পাদক রানা ঘোষ বলেন, বিধায়ক গোপাল চন্দ্র রায় নির্বাচনে জয়ী হয়ে এই দেড় বছরে বনমালীপুরবাসীর পাশে দাঁড়ান নি। কিন্তু সেই জায়গায় সাংসদ রাজীব ভট্টাচার্য্য মানুষের বিপদে এগিয়ে এসেছেন। 

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top