News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ বাছাই পর্ব : নভেম্বরে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল
Image

বিশ্বকাপ বাছাই পর্ব : নভেম্বরে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল

কলকাতা, ৫ নভেম্বর (হি.স.) : নভেম্বর মাসে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। অংশ নেবে চরবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ভিন্ন দলের মুখোমুখি হবে এই দুই দল।

বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা। ১৫ নভেম্বর সকাল ছ’টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তাদের পরের ম্যাচ ২০ নভেম্বর সকাল ৬.৩০ মিনিটে পেরুর সঙ্গে।

আর্জেন্টিনা ও প্যারাগুয়ের শেষ ছয় বারের দেখায় মেসির আর্জেন্টিনা জিতেছে দুটিতে। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের শেষ সাক্ষাৎকারটি হয়েছিল গত বছরের অক্টোবরে। সেই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।

আর পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। সব শেষ সাক্ষাৎ হয়েছিল চলতি বছরের জুনে কোপা আমেরিকায়। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল মেসিরা।

অন্যদিকে ১৪ নভেম্বর রাত ৩.৩০ মিনিটে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পরের ম্যাচ রয়েছে ২০ নভেম্বর ভোর ৭.১৫ মিনিটে উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিল সবশেষ ম্যাচটি খেলেছিল অক্টোবর মাসে পেরুর বিপক্ষে বাছাই পর্বে । সেই ম্যাচে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

ভেনেজুয়েলার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল। তার মধ্যে ৯টিতেই তারা জিতেছে, একটি ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। গত বছরের অক্টোবরে শেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছিল ভেনেজুয়েলা।

চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে।

পয়েন্ট টেবিল -এর বর্তমান অবস্থা :

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।

১০ ম্যাচ খেলে ৩ জয়, চারটি ড্র ও তিন ম্যাচ হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। আর বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে পেরু। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৯ নম্বরে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ভেনেজুয়েলা। উরুগুয়ে ১০ ম্যাচে ৪টি করে জয় ও ড্র এবং দুটি হারে তাদের পয়েন্ট ১৬। তারা রয়েছে তৃতীয় স্থানে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top