News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের
Image

মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের

ধর্মনগর, ৫ নভেম্বর : রাজ্য সরকার কর্তৃক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানকে  কেন্দ্র করে ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের উদ্যোগে শহর জুড়ে অভিনন্দন র‌্যালি সংগঠিত করা হয় মঙ্গলবার।

রাজ্যের বিজেপি সরকার রাজ্যের সকল সরকারী কর্মচারীদের মুখে হাসি ফুটালো। রাজ্যে দীপাবলীর ঠিক প্রাক মুহূর্তে রাজ্য সরকার ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে। রাজ্য সরকার কর্তৃক এই  ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানকে কেন্দ্র করে ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহর জুড়ে একটি অভিনন্দন র‌্যালি অনুষ্ঠিত হয়।

এটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালী দীঘীর পাড়ে অবস্থিত নেতাজী মূর্তির পাদদেশে এসে এই র‌্যালির সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য্য, অনুপ কুমার দত্ত, রণধীর দেবনাথ, অমলেন্দু চৌধুরী সহ ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের সকল কার্যকর্তাগণ।

এই র‌্যালি থেকে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে ধন্যবাদ জানান সংগঠনের সকল কার্যকর্তাগণ।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top