News Flash

  • Home
  • খেলা
  • আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে এডু পদত্যাগ করেছেন
Image

আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে এডু পদত্যাগ করেছেন

লন্ডন, ৫ নভেম্বর(হি.স.) : সোমবার রাতে প্রিমিয়ার লিগ ক্লাব জানিয়েছে, ব্রাজিলিয়ান খেলোয়াড় এডু আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে দিলেন। প্রাক্তন এই আর্সেনাল মিডফিল্ডার ২০২২ সালে স্পোর্টিং ডিরেক্টর পদে যোগদান করেন।

“আর্সেনাল আমাকে অনেক আশ্চর্যজনক লোকের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে এবং ক্লাবের ইতিহাসে বিশেষ কিছুর অংশ হওয়ার সুযোগ দিয়েছে” বলে জানিয়েছেন এডু।

সেই সঙ্গে তিনি বলেছেন, “আমি আমাদের পুরুষ, মহিলা এবং একাডেমি দল জুড়ে অনেক দুর্দান্ত সহকর্মীর সঙ্গে কাজ করেছি, বিশেষ করে মিকেল, যিনি একজন দুর্দান্ত বন্ধু হয়ে উঠেছেন। এখন একটি ভিন্ন চ্যালেঞ্জ অনুসরণ করার সময় এসেছে। আর্সেনাল সবসময় আমার হৃদয়ে থাকবে। আমি ক্লাব এবং তার সমর্থকদের জন্য শুভ কামনা করি।”

আর্সেনালের কো চেয়ারপারসন জোশ ক্রোয়েঙ্কে বলেছেন, “আমরা এডুর সিদ্ধান্তকে সম্মান করি এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অপরিসীম অবদান এবং উৎসর্গের জন্য তাকে ধন্যবাদ জানাই।”

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top