News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজির সরকার শুধু তাঁর বড় ব্যবসায়ী বন্ধুদের জন্য কাজ করে : প্রিয়াঙ্কা গান্ধী 
Image

মোদীজির সরকার শুধু তাঁর বড় ব্যবসায়ী বন্ধুদের জন্য কাজ করে : প্রিয়াঙ্কা গান্ধী 

ওয়ানাড, ৩ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন ওয়ানাড লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। প্রিয়াঙ্কার কথায়, মোদীজির সরকার শুধু তাঁর বড় ব্যবসায়ী বন্ধুদের জন্য কাজ করে। রবিবার কেরলের ওয়ানাডের এক জনসভায় প্রিয়াঙ্কা বলেছেন, “মোদীজির উদ্দেশ্য ভাল জীবন দেওয়া নয়, অথবা নতুন চাকরি খোঁজা নয়। উন্নত স্বাস্থ্য অথবা শিক্ষার উদ্যোগ এবং কর্মসূচি প্রদানের জন্য নয়। যে কোনও উপায়ে ক্ষমতায় টিকে থাকাই তাঁর লক্ষ্য। এই অর্থ কী?”

প্রিয়াঙ্কার সমর্থনে এদিন জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল এদিন বলেছেন, “আমি ভাগ্যবান যে তাঁকে একজন বোন হিসাবে পেয়েছি। এখন আপনারাও ভাগ্যবান যে তাঁকে একজন বোন হিসেবে পেয়েছেন…সে আপনাদের বোনের মতো, আমি নিশ্চিত যে আপনাদের কাছে এখন সেরা সম্ভাব্য সাংসদ আছে যা আপনারা পেতে পারেন।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top