রামগড় বিধানসভা থেকে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী মমতা দেবীর 

রামগড়, ২৮ অক্টোবর (হি.স.): সোমবার ঝাড়খণ্ডের রামগড় বিধানসভার কংগ্রেস প্রার্থী মমতা দেবী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নের সময় তাঁর সঙ্গে শুধুমাত্র প্রস্তাবক আর সমর্থকরা ছিলেন। কিন্তু মনোনয়ন জমার সময় তাঁর সঙ্গে বরিষ্ঠ কোনও নেতা না থাকায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।  

উল্লেখ্য, এর আগে মমতা দেবীর মনোনয়নের দিন নির্ধারণ করা হয়েছিল চলতি সপ্তাহের মঙ্গলবার। সেসময় তাঁর মনোনয়ন পর্বে অনেক বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা থাকবেন বলে জানা গিয়েছিল। কিন্তু হঠাৎই একদিন আগে কেন তিনি মনোনয়নপত্র জমা দিলেন আর তাঁর সঙ্গে কেন কোনও বরিষ্ঠ কংগ্রেস নেতা বা জোটের নেতা থাকলো না সেই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে।