News Flash

  • Home
  • দেশ
  • আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন জুনিয়র ডাক্তারদের অন্য অংশের
Image

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন জুনিয়র ডাক্তারদের অন্য অংশের

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): পাল্টা সংগঠন তৈরি করল জুনিয়র ডাক্তারদের অন্য একটি অংশ। শুক্রবার বেশি রাতে ওই নতুন সংগঠন গঠন করা হয়েছে। নাম ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স অ্যাসোসিয়েশন’। শনিবার বিকালে সাংবাদিক সম্মেলন করে নতুন সংগঠনের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

নতুন সংগঠনে দু’জনকে আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন চিকিৎসক শ্রীশ চক্রবর্তী এবং প্রণয় মাইতি। সংগঠনের তরফে প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ স্বাস্থ্য ক্ষেত্রে ‘অরাজকতা’ তৈরি করতে চাইছে। একই ভাবে যাঁরা সে সবের প্রতিবাদ করছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে ভূমিকা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এর মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা সংগঠন গড়ে ‘সত্যি’টা মানুষের কাছে তুলে ধরতে চান ওই নতুন সংগঠনের চিকিৎসক নেতৃত্ব।

এ ব্যাপারে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘‘এ বার মানুষের বেছে নিতে সুবিধা হবে যে, তাঁরা যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের পাশে থাকবেন? নাকি যাঁরা থ্রেট কালচারে অভিযুক্ত, তাঁদের সঙ্গে থাকবেন।’’

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top