নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ সেপ্টেম্বর:
সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের কমলপুর নগর পঞ্চায়েতের আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে সোমবার কমলপুর শহরের জাতীয় পুষ্টি সমাপ্তি অনুষ্ঠান এবং বিপিন বিহারী সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন করে এবং ফিতা কেটে বিপিন বিহারী সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দ্বার উদঘাটন করে শুভ উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা।
এছাড়া উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, সদস্য প্রশান্ত সাহা ও সালেমা আই সি ডি এস প্রজেক্টের সাবেক সিডিপিও দেবপ্রসাদ মিশ্র চৌধুরী। অনুষ্ঠানে গর্ভবতী মায়ের ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও দ্বার উদঘাটন করে কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ও অনুষ্ঠানের বিশেষ বক্তা বলেন, আজ রাষ্ট্রীয় পোষন মাহ সেপ্টেম্বর শেষ দিন। এই রাষ্ট্রীয় পোষন মাহ সেপ্টেম্বর ব্যাপী বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীন গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টি জনিত খাবার সামগ্রী প্রদান করা হয়। এর উদ্দেশ্য হল বিভিন্ন রোগ মুক্ত থাকা। এর জন্য গর্ভবতী মায়ের এবং শিশুদের পুষ্টি জনিত রোগের হার অনেক কম।
উদ্বোধক কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ও বিশেষ বক্তা সালেমা আই সি ডি এস প্রজেক্টের সাবেক সিডিপিও দেবপ্রসাদ মিশ্র চৌধুরী।

