নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর:
সম্প্রতি ত্রিপুরা রাজ্য ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটি। গত ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্তক্রমে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে আগরতলায় মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা তুলে দেন এটিপি – এর পক্ষে কন্দর্প ভট্টাচার্য এর নেতৃত তিন সদস্যর প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্য পূর্ণ আলোচনা হয়।
প্রসঙ্গক্রমে ধর্মনগর এ রেল ডিভিশন ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড স্থাপনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় । এ বিষয়ে খোঁজখবর নিয়ে করণীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আলোচনায় শ্রী ভট্টাচার্জি বর্তমান শাসক দলের নেতৃবৃন্দের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং ধর্মনগরে রেল ডিভিশন স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোন্দর্প ভট্টাচার্য, কংকজ দে এবং হিমাংশু পাল।

